বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ আরোহী নিহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ১২৫ টাইম ভিউ
টাঙ্গাইলে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ আরোহী নিহত

টাঙ্গাইলের ধনবাড়িতে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে পৌরসভার নল্লা গ্রামীণ ব্যাংকের সামনে নলহরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সেনবাড়ির মৃত মোহাম্মদ আলীর ছেলে আকবর আলী, বাউশী বাংগালীপাড়ার মৃত তোরাব আলীর মুন্সির ছেলে ওমর ফারুক এবং জামালপুরের সরিষাবাড়ীর কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে খোকন।

জানা যায়, জেলার ধনবাড়ী উপজেলার নল্লা গ্রামীণ ব্যাংকের সামনে নলহরা গ্রামে জামালপুর হতে একটি বাস ধনবাড়ীগামী সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই দুজন মারা যান। এরপর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক বলেন, জামালপুর থেকে একটি বাস ধনবাড়ির দিকে আসার সময় নলহরা গ্রামে সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে দুজন ঘটনাস্থলেই নিহত হন। তারা দুজনই অটোরিকশার যাত্রী। অপরজনের হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ওসি আরও জানান ঘটনাস্থলে পুলিশ গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এতে তিনজনের পরিচয় শনাক্ত করা গেছে। লাশ থানায় এনে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর