বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সরকারের শেষ ৩৬টি প্রকল্প উঠছে একনেক বৈঠকে

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩
  • ১১৩ টাইম ভিউ

অনলাইন ডেক্স : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক চলছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৈঠকে সভাপতিত্ব করছেন একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভায় ৩৬টি প্রকল্প পর্যালোচনা চলছে। অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে এ প্রকল্পগুলো একনেকে উত্থাপন করা হয়েছে। এছাড়া আরও পাঁচটি প্রকল্প বৈঠকে অবহিতকরণের জন্য উপস্থাপন করা হয়।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের এটি শেষ একনেক বৈঠক। সাধারণত জাতীয় সংসদের নির্বাচনী তফসিল ঘোষণার পর একনেক বৈঠকের রেওয়াজ নেই। যদিও এতে আইনগত বাধাও নেই।

একনেক বৈঠক শেষে দুপুর ২টায় ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য জানাবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর