বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১১৯ টাইম ভিউ
যশোরে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

যশোরে চলন্ত একটি যাত্রীবাহী বাসে হঠাৎ আগুন ধরে যাওয়ার ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন যাত্রী ও শ্রমিকরা। আগুনে বাসটি প্রায় সম্পূর্ণ পুড়ে গেলেও সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের সদর উপজেলার ফতেপুর দাইতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ নামের একটি বাস যাত্রা শুরুর আগেই গ্যাস পাইপলাইনে লিকেজ শনাক্ত করা হয়। পরে সেটি মেরামত করার পর বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। তবে কিছু দূর অগ্রসর হয়ে দাইতলা এলাকায় পৌঁছালে আবারও পাইপলাইনে ত্রুটি দেখা দেয়।

একপর্যায়ে হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যেই তা ভয়াবহ রূপ নেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আতঙ্কিত যাত্রীরা জানালা ও দরজা দিয়ে হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। তাদের এ দ্রুত সিদ্ধান্তই বড় ধরনের প্রাণহানি এড়াতে সহায়তা করে। প্রত্যক্ষদর্শীরা জানান, চোখের পলকেই আগুন পুরো বাসটিকে গ্রাস করে ফেলে। আগুনের তীব্রতায় বাসটির বেশিরভাগ অংশ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণে কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।পত্রিকা প্রকাশনা

যশোর ফায়ার সার্ভিসের সাব-অফিসার মুজিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং এতে কেউ হতাহত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ ও যান্ত্রিক ত্রুটির কারণেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর