বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

শ্রীমঙ্গলে তেল ডিপোতে বিজিবি মোতায়েন, মজুত ঠেকাতে কঠোর নজরদারি

প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ
শ্রীমঙ্গলে তেল ডিপোতে বিজিবি মোতায়েন, মজুত ঠেকাতে কঠোর নজরদারি

জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তিনটি তেল ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। গত ২৫ মার্চ থেকে শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা—এই তিনটি তেল ডিপোতে শ্রীমঙ্গল ৪৬ ব্যাটালিয়নের দুই প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন শুরু করেছেন। রোববার সকালে ডিপোগুলো পরিদর্শন করেন ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতার প্রভাব দেশের বাজারেও পড়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র তেল মজুদের অপচেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং নিরাপত্তা জোরদার করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, প্রতিটি ডিপোর প্রবেশপথে বিজিবি সদস্যরা কড়া নজরদারি করছেন। তেলবাহী যানবাহনের কাগজপত্র যাচাই, প্রবেশ ও বহির্গমন নিয়ন্ত্রণ এবং সন্দেহজনক গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। এছাড়া ট্যাংকারে তেল লোডিংয়ের সময়ও বাড়তি পর্যবেক্ষণ চালানো হচ্ছে।

ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে তেলের কিছুটা সংকট থাকলেও সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। তবে বিতরণে কিছুটা সময় লাগছে। বিজিবি মোতায়েনের ফলে ডিপোগুলোতে নিরাপত্তা বৃদ্ধি পাওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এ বিষয়ে লে. কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং অবৈধ মজুদ প্রতিরোধের লক্ষ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে। রেলপথে চট্টগ্রাম থেকে তেল পরিবহন কিংবা ডিপো থেকে তেলবাহী যান চলাচলের সময়ও অতিরিক্ত ফোর্স দায়িত্ব পালন করছে।

এদিকে, তেল সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিপো মালিক, পাম্প মালিক, বিজিবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর