বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কিশোরগঞ্জে দুই মেয়েসহ মায়ের মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১৬৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : কিশোরগঞ্জের হোসেনপুরে নিজ বাড়ি থেকে দুই মেয়েসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের নিজ বাড়ি তাদের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি।

মৃত তিনজন হলেন- সৌদি আরব প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা, তাদের দুই মেয়ে ১১ বছর বয়সী মোহনা এবং সাত বছর বয়সী মেয়ে বন্যা।

কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, বাড়ির কর্তা মঞ্জিল মিয়া সৌদি প্রবাসী। ২০১৭ সালে সৌদি যাওয়ার পর তিনি আর দেশে আসেননি। নিহতের স্ত্রী তাসলিমা একাই বাড়িতে মেয়েদের নিয়ে বসবাস করতেন। সবকিছু বিবেচনায় নিয়ে হত্যাকাণ্ডের কারণ জানার চেষ্টা চলছে।

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে সিআইডি, পিবিআই ও গোয়েন্দা পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহের কাজ চলছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর