বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

আজও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ১২৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স : সরকার ঘোষিত সাড়ে ১২ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে, মজুরি বাড়ানোর দাবিতে আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) আবারও রাজধানীর মিরপুর-১০ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা।

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় মিরপুর-১৪ নম্বরের কচুক্ষেত এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ওই এলাকার এক পাশের যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিক্ষোভে অংশ নেওয়া পোশাক শ্রমিকরা বেশিরভাগ মিরপুর ১৩ ও ১৪ নম্বরের চিটাগং গার্মেন্টস, ভিশন, এমবিএম, লোডস্টার, সারোজ গার্মেন্টসহ আশপাশের গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে।

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তাদের বেতন নূন্যতম ২৩ হাজার টাকা করার দাবিতে তারা রাস্তায় নেমেছেন। নতুন যে বেতন ১২ হজার ৫০০ টাকা নির্ধারন করা হয়েছে তা তারা মানেন না।

এদিকে, পরিস্তিতি নিয়ন্ত্রণে আশাপাশে পুলিশ সদস্যরা উপস্থিত আছেন এবং এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর