বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি গোয়ালন্দ, ৪৭ তম সপ্তাহের সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১০৪ টাইম ভিউ
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি গোয়ালন্দ, ৪৭ তম সপ্তাহের সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিনব্যাপী ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা ও বিজ্ঞান মেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

“উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি”- স্লোগানে গত বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয় এবং ৯ এপ্রিল , বৃহস্পতিবার বেলা ১২ টিয় সমাপনী অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে বিজ্ঞান মেলার স্টল পরিদর্শন ও বিজয়ী প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশিদুল ইসলাম, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা খাতুন প্রমুখ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানের তত্ত্বাবধায়নে রয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর