বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

সিরাজগঞ্জে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব -১২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের রামারচর মোড় এলাকায় অভিযান চালিয়ে অর্ধকোটি টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী জাকারিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব -১২ সদস্যরা। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ছাবানিয়া গ্রামের এনামুল হকের ছেলে।

র‌্যাব-১২’র কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব -১২’র অধিনায়ক মারুফ হোসেন পিপিএম’র দিক নির্দেশনায় বুধবার ভোরে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫৭৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। যার মূল্যে অর্ধকোটি টাকার বেশি। সে দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সলংগা থানায় মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর