বুধবার, ১০ জুন ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনাম :
ফুটবলার ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী রাজক্ষমার পর সম্পূর্ণ মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন দেশে বৈধ মোবাইল সিমের সংখ্যা ৩২ কোটি ৮২ লাখ: সংসদে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বিশ্বশান্তি ও মানবিক নিরাপত্তা নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ : প্রধানমন্ত্রী ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ও জামায়াত-কেউ ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে দেশের ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়বে : জামায়াত আমির অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয় সীমিত সম্পদে সবার সুখ-দুঃখ বিবেচনায় নিয়ে বাজেট প্রণয়ন-অর্থমন্ত্রী একনেকে দুই হাজার ২৬৬ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন ৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

হরমুজ প্রণালি ‘সম্পূর্ণ উন্মুক্ত’ ঘোষণা করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৭২ টাইম ভিউ
হরমুজ প্রণালি 'সম্পূর্ণ উন্মুক্ত' ঘোষণা করল ইরান

দীর্ঘ অচলাবস্থার পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালি পুনরায় বাণিজ্যিক জাহাজের জন্য খুলে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক বিবৃতিতে জানান, চলমান যুদ্ধবিরতির অবশিষ্ট সময়ের জন্য এই প্রণালি দিয়ে সব ধরনের বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে। লেবাননে চলমান যুদ্ধবিরতির পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আব্বাস আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উল্লেখ করেন, ইরানের বন্দর ও সামুদ্রিক সংস্থা কর্তৃক নির্ধারিত রুট অনুযায়ী এই জাহাজ চলাচল নিয়ন্ত্রিত হবে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশ্বের অন্যতম ব্যস্ত এই জ্বালানি পরিবহন পথটি কার্যত বন্ধ করে দিয়েছিল তেহরান। এর জবাবে চলতি সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রও হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দিয়েছিল।

ইরানের পক্ষ থেকে এমন বড় পদক্ষেপ নেওয়া হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান চুক্তি অনুযায়ী, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান দুই সপ্তাহের এই যুদ্ধবিরতি আগামী ২২ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত থাকা বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর