সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৭ টাইম ভিউ
জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি। রোববার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এতে সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশে বক্তারা জ্বালানি তেলের দাম বাড়ানোকে ‘কৃত্রিম সংকট সৃষ্টি করে জনগণের ওপর চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত’ বলে উল্লেখ করেন।

তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তেলের সংকটের অজুহাত দেখিয়ে পরবর্তীতে হঠাৎ করে দাম বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলবে। জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান বলেন, ‘দেশের জনগণ আর দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির বোঝা বহন করতে পারছে না। সরকার তেলের কৃত্রিম সংকট তৈরি করে পরে মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ একটি গণমুখী সরকার প্রত্যাশা করলেও বাস্তবে তারা বারবার ভিন্ন চিত্র দেখছে।’ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সিন্ডিকেট দমনে সরকারের ব্যর্থতার অভিযোগও তোলেন তিনি।

ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি তাহমিদ আল মুদ্দাসিসর চৌধুরী বলেন, ‘সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মতপ্রকাশের কারণে দেশে বিভিন্ন অ্যাক্টিভিস্টকে হয়রানি করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে।’ এ সময় তিনি অ্যাক্টিভিস্ট হাসান নাসিমের মুক্তির দাবি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর