শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নামাজে মনোযোগ বাড়ানোর বিষয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ জ্বালানি সংকটে গভীর চাপের মুখে বৈশ্বিক অর্থনীতি হরমুজ প্রণালিতে মাইন পুঁততে আসা জাহাজে গুলির নির্দেশ ট্রাম্পের নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে বাংলাদেশের সিরিজ জয় ঢাকায় পরীক্ষামূলক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিলো সরকার জ্বালানি সংকট সমাধানে যৌথ কমিটির প্রস্তাব বিরোধীদলীয় নেতার হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু শাহবাগে ছাত্রদল-ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা, রাকিব-সাদিক মুখোমুখি শাহবাগে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, এবি জুবায়ের ও মুসাদ্দেকের ওপর হামলা বনানীতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা, নিহত ২

পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
পাইপলাইনে ভারত থেকে এলো আরও ৭ হাজার টন ডিজেল

পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোতে ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন প্রকল্পের রিসিপ্ট টার্মিনালে আরও ৭ হাজার টন ডিজেল এসে পৌঁছেছে। চলতি মাসে ভারত থেকে তৃতীয় দফায় পাইপলাইনের মাধ্যমে এ আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ম্যানেজার (অপারেশন্স) কাজী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২০ এপ্রিল রাত ৮টার দিকে নুমালিগড় রিফাইনারি থেকে ডিজেল পাম্পিং শুরু হয়েছে। ৬৫ থেকে ৭০ ঘণ্টার মধ্যে এসব ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসে পৌঁছায়।

এর আগে গত ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৫ হাজার টন ডিজেল ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড কেন্দ্র থেকে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে এসেছে। চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে মোট ১৩ হাজার টন ডিজেল এসেছে এবং চলতি বছরে মোট ৩৫ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে।

এপ্রিল মাসে মোট ৪টি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন জ্বালানি আনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১১ এপ্রিল ৮ হাজার টন এবং ১৯ এপ্রিল ৫ হাজার টন ডিজেল এসেছে। মার্চ মাস পর্যন্ত চারটি চালানে ভারত থেকে ২২ হাজার টন ডিজেল এসেছে।

পাইপলাইনে দিনাজপুরের পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোতে ডিজেল পৌঁছানোর পর এটি পদ্মা, মেঘনা ও যমুনা কোম্পানিতে সরবরাহ করা হয়। উত্তরাঞ্চলের জেলাগুলোতে সারাবছর ডিজেল সরবরাহ নিশ্চিত করতে ভারত থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ করা হয়।

২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর সমঝোতা চুক্তির মাধ্যমে ১৩১ দশমিক ৫৭ কিলোমিটার দীর্ঘ ভূ-গর্ভস্থ পাইপলাইন স্থাপনের কার্যক্রম শুরু হয় এবং ২০২৩ সালের ১৮ মার্চ আনুষ্ঠানিকভাবে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল আমদানি কার্যক্রম শুরু হয়। দুই দেশের চুক্তি অনুযায়ী, ভারত আগামী ১৫ বছর ডিজেল সরবরাহ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর