শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু ঢাবির দুই সাংবাদিককে মারধরের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের তদন্ত কমিটি গঠন ইরান চাইলে একটি ভালো ও চৌকস চুক্তিতে পৌঁছাতে পারে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ২০২৫ সালে বাংলাদেশে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটিরও বেশি মানুষ নেত্রকোনায় জামায়াত এমপি’র গাড়িতে হামলা, এলাকায় উত্তেজনা প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার আগে পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহ জরুরি: মাহদী আমিন দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু এরপর দিল্লি জয় করব’, মমতার চ্যালেঞ্জ হেসে উড়িয়ে দিলেন অমিত শাহ রাতে পাকিস্তানে আসতে পারে ইরানের প্রতিনিধি দল

গোয়ালন্দে জোর করে কৃষকের ফসলি জমির মাটি কাটার অভিযোগ

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১০ টাইম ভিউ
গোয়ালন্দে জোর করে কৃষকের ফসলি জমির মাটি কাটার অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে জোর করে এক দরিদ্র কৃষকের পাট ক্ষেতের মাটি কাটার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ছোটভকলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের হাউলি কেউটিল গ্রামের কৃষক আনোয়ার মোল্লা এ বিষয়ে বুধবার উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত ব্যাক্তিরা হলেন স্হানীয় সুলেমান খান, আঃ রশিদ খান ও দলিল উদ্দিন খান।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে সরেজমিন আলাপকালে কৃষক আনোয়ার মোল্লা সাংবাদিকদের জানান, তিনি একজন নদী ভাঙ্গন কবলিত দরিদ্র কৃষক। তার বসতবাড়ীর আঙ্গিনায় থাকা জমিতে তিনি পাট বপন করেছেন। ইতিমধ্যে পাট গাছ গঁজিয়েছে।

অভিযুক্ত তিন ব্যক্তির জমি আমার জমির পূর্ব পাশে অবস্থিত। তারা তাদের ফসলি জমিতে পুকুর খননের নামে ইটভাটায় মাটি বিক্রির উদ্দেশ্যে একটি ভেকু মেশিন ভাড়া করে নিয়ে এসেছেন। ইতিমধ্যে জমির চারদিকে মাটি কেটে চালা তৈরি করেছেন।

কিন্তু জমি থেকে মূল সড়কে মাটি নেয়ার জন্য তাদের নিজস্ব পথ নেই। এ ক্ষেত্রে তারা আমার পাট ক্ষেতের মাটি জোর করে কেটে সেখান দিয়ে রাস্তা নির্মান করছেন। আমি ও আমার পরিবারের লোকজন বাঁধা দিতে গেলে আমাদেরকে অকথ্য গালাগাল ও প্রাননাশের হুমকি দেয়। তারা নিজেদেরকে বিএনপির লোক পরিচয় দিয়ে আমাদের উপর অবৈধভাবে প্রভাব খাটাচ্ছে।

তাই বাধ্য হয়ে প্রতিকার চেয়ে এসিল্যান্ড স্যারের কাছে অভিযোগ দিয়েছি। অভিযুক্তদের মধ্যে সুলেমান খান মুঠোফোনে দাবি করেন, মাটিকাটার বিষয়ে তার কাছে প্রশাসনের অনুমতি আছে। তাছাড়া যে পাট ক্ষেতের জমির কথা বলা হয়েছে ওই জমির মালিক আমরাই। আনোয়ারকে পাট বুনতে দেয়া হয়েছিল। জোর করে মাটি কাটার অভিযোগ সত্য নয়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসিব হাসান খান বলেন, ফসলি জমির মাটি কাটার ব্যাপারে কাউকে প্রশাসন হতে কোন অনুমতি দেয়া হয়নি। কৃষক আনোয়ার হোসেনের লিখিত অভিযোগটি পেয়েছি। ওখানে শীঘ্রই অভিযান পরিচালনা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর