বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
জলাবদ্ধতায় চট্টগ্রামবাসীর কষ্টের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে রেকর্ড ভোট, জরিপে বিজেপির এগিয়ে থাকার ইঙ্গিত জাপানি বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ব্রিটিশরা না থাকলে আমেরিকানরা এখন ফরাসি ভাষায় কথা বলত :ট্রাম্পকে খোঁচা চার্লসের হবিগঞ্জে টানা বৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ৫ হাজার হেক্টর ধান, বাঁধ ভেঙে ঢুকছে পানি বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল হয়? প্রশ্ন জামায়াত নেতা আজহারের বিসিবি নির্বাচনের পরও তামিমকে সভাপতি হিসেবে দেখতে চান সাকিব মুক্তিযোদ্ধাদের নামের আগে ‘বীর’ ব্যবহারের প্রস্তাব শামা ওবায়েদের গণভোটে জামায়াতের অবস্থান ‘আধা প্রেম, আধা প্রতারণা’: আইনমন্ত্রী বাড়াবাড়ি করলে বলতে ইচ্ছা করে, তোরা রাজাকার-আলশামস-আলবদর: স্বাস্থ্যমন্ত্রী

গোয়ালন্দে জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৯ টাইম ভিউ
গোয়ালন্দে জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৬ (বালক-বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বালক দলে চ্যাম্পিয়ন নলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা দলের চ্যাম্পিয়ন যদু মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অধিসের আয়োজনে উপজেলা পরিষদ কোর্ট চত্বর মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমান খান। বালক দলের ফাইনাল খেলায় নলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জেএন সরকারি প্রাথমিক বিদ্যালয় কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অপরদিকে বালিকা দলের ফাইনাল খেলায় যদু মাতব্বর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে মৈজদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালের বিজয়ী দল জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টে উপজেলার ইউনিয়ন ও পৌরসভার মধ্যে প্রতিযোগিতা শেষে উপজেলা পর্যায়ে বালক-বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিজয়ী দল জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর