সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
দীর্ঘ বিরতির পর মঞ্চে তমালিকা কর্মকার, ‘অমানুষ’ দিয়ে ফিরছেন ভার্জিনিয়ায় ‘দ্য রেভলিউশনারিজ’-এ ভিন্ন রূপে পাওলি দাম, মুক্তি পেল ঐতিহাসিক সিরিজ সৃজনী বহুমুখী সমবায় সমিতির মনোনয়ন ফরম কিনতে বাঁধা ভিডিও ধারণ কালে সাংবাদিকের মোবাইল কেড়ে মবের চেষ্টা!   মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০২ টাইম ভিউ
সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল

আন্তর্জাতিক বাজারের অস্থিরতার অজুহাতে দেশের বাজারে আবারও বৃদ্ধি পেল ভোজ্যতেলের দাম। এবার বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার বিকেলে সচিবালয়ে ভোজ্যতেলের মূল্য পর্যালোচনা সংক্রান্ত এক জরুরি বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য নিশ্চিত করেন।

সরকারি নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে ১৯৯ টাকা, যা আগে ছিল ১৯৫ টাকা।  অন্যদিকে, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বেড়ে ১৭৯ টাকা নির্ধারিত হয়েছে, যা ইতিপূর্বে ১৭৫ টাকায় বিক্রি হচ্ছিল।

বাণিজ্যমন্ত্রী ব্রিফিংকালে জানান, বৈশ্বিক পরিস্থিতিতে বিশ্বজুড়েই নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ১১১ ডলার ছাড়িয়ে যাওয়ার প্রভাব ভোজ্যতেলের বাজারেও পড়েছে। তিনি বলেন, যেকোনো মূল্য বৃদ্ধিই সাধারণ ভোক্তার ওপর বাড়তি চাপ। তবে আমরা আশা করি, সাধারণ মানুষ বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

মন্ত্রী আরও আশ্বাস দেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলে দেশের বাজারেও তাৎক্ষণিকভাবে তার প্রতিফলন দেখা যাবে। এছাড়া বাজারে তেলের কৃত্রিম সংকট রোধ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন তিনি। যাতে অসাধু ব্যবসায়ীরা এই সুযোগে অতিরিক্ত মুনাফা লুটতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর