বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
হুসেইন মোহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার গোয়ালন্দে ছোট ভাইয়ের লোভ ও মাদকাসক্ত কর্মচারীদের ক্ষোভে হত্যাকান্ডের শিকার হন ফারুক ব্রাজিলের সঙ্গে খেলে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে না, বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কট করুন: তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাষ্ট্রপতির ঠাকুরগাঁও নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’ কাজিয়া লিজ মেজো সমালোচনার মুখে উপহারের ফ্রিজ ফেরত দিলেন বিভাগীয় প্রধান “আব্বাছ” ছয় দাবিতে জামায়াত জোটের লংমার্চ ৫ সেপ্টেম্বর শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’ শুরু হচ্ছে ৯ বছর পর

টাঙ্গাইল হাসপাতালে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ৯২ টাইম ভিউ
টাঙ্গাইল হাসপাতালে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে মিজানুর রহমান (৬৫) নামে এক রোগীর মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান মগড়া ইউনিয়নের নন্দবালা গ্রামের বাসিন্দা। তিনি ডায়াবেটিসজনিত সমস্যায় চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।নিহতের পরিবার সূত্রে জানা যায়, হাসপাতলের ৯ম তলায় চিকিৎসাধীন অবস্থায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেনের সিলিন্ডারটি তার বেডের কিনারায় ঝুঁলিয়ে দেওয়া হয়।

এ সময় নিচতলা থেকে লিফট ৯ম তলায় পৌঁছলে রোগী ও স্বজনরা বের হয়ে যাওয়ার সময় অরক্ষিত অক্সিজেন সিলিন্ডারের সঙ্গে ধাক্কা লাগে। এতে অক্সিজেন সিলিন্ডারটি রোগী মিজানুরের মাথায় পড়ে। এ সময় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত তাকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।নিহতের স্বজনরা অভিযোগ করেন, হাসপাতালের অব্যবস্থাপনা ও অনিরাপত্তার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান। ঘটনাটি নিয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছে নিহতের স্বজনরা। সেই সাথে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মো. মাহবুবুল আলম মঞ্জু সাংবাদিকদের জানান, ঘটনাটি যেভাবে ঘটেছে এটি সম্পূর্ণ অব্যবস্থাপনা। তারপরও এ বিষয়টি নিয়ে আমরা একটি তদন্ত কমিটি করব। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর