বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কোনো দল ভোটে এসে সহায়তা চাইলে অবশ্যই দেয়া হবে : ইসি আলমগীর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১১৭ টাইম ভিউ

অনলাইন ডেক্স : নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, কোন রাজনৈতিক দল নির্বাচন এসে সহায়তা চাইলে সে দলকে অবশ্যই সহায়তা দেয়া হবে। যারা নির্বাচনে অংশ নেবে তাদের সকল ধরণের সহায়তা করা হবে।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আলমগীর বলেন, বিএনপি যদি বলে আমরা নির্বাচন করবো, আমাদের সহায়তা করেন। তাহলে অবশ্যই আমরা সহায়তা করবো। তবে রাজনৈদিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের না। যে সকল দল নির্বাচনে অংশ নেবে, তাদের জন্য যতরকম চেষ্টা করা তা করা হবে। যারা নির্বাচনে আসবে না তাদের ব্যাপারে আমাদের কিছু করার নাই।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পুলিশ প্রশাসনেরর ভূমিকা নিয়ে কোনো অভিযোগ আসলে এবং অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট এবং তথ্যবহুল হতে হবে।

অপর এক প্রশ্নের জবাবে আলমগীর বলেন, চিরকাল সরকারী দল এবং বিরোধী দল পরস্পরের ওপর অভিযোগ করে। এটা ১৯৭০ সাল থেকে আমি দেখে আসছি।

ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দলসহ ১০টি দল ইতিমধ্যে জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নেবে বলে জানা গেছে। তারা ইতোমধ্যে তাদের প্রার্থী নির্বাচনে দলীয় মনোনয়ন ফরম বিক্রিও শুরু করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর