বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ডিসিদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির মমতা পদত্যাগ না করলে বরখাস্তের দাবি: হিমন্ত বিশ্ব শর্মা ব্যানার ছেঁড়া নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি ছাত্রদল-হল সংসদ হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৮৬ বাবার সামনে স্কুলছাত্রী অপহরণ মামলায় লামিন কারাগারে বিশেষ অভিযানে বস্তিতে মিলল সুড়ঙ্গপথ, ভেতরে বিলাসবহুল কক্ষ সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আর বহাল নেই: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইরান চুক্তি করতে চায়, দেশটি টিকে থাকার চেষ্টা করছে : ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখনও বহাল, হরমুজ প্রণালিও খোলা: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান

হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৮৬

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
হাম ও উপসর্গে ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৮৬

রাজধানীসহ সারাদেশে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সাথে নতুন করে ১ হাজার ১৮৬ জন শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে। মঙ্গলবার (৫ মে) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া বর্তমান প্রাদুর্ভাবে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৯৭৯ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৫৯ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৫ হাজার ৭২৬ জন।

২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে ২ জন ঢাকা বিভাগের, ২ জন সিলেট বিভাগের ও একজন খুলনা বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৩১৭ শিশুর মৃত্যু হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৪৫ জন। রাজশাহী বিভাগে ১৭৪ জন এবং চট্টগ্রাম বিভাগে ২০৪ জন আক্রান্ত হয়েছে।

এছাড়া বরিশালে ৫৯, খুলনায় ১১৫, সিলেটে ৬৭, রংপুর ৯ এবং ময়মনসিংহে ১৩ জন শিশুর মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর