শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম :
সর্বজনীন পেনশন চাঙ্গা করতে নতুন প্রকল্প নিচ্ছে সরকার ফিলিপাইনের সিনেটে আইসিসির পরোয়ানাভুক্ত সিনেটরকে ধরতে অভিযান, গুলির শব্দ এপ্রিলে ৫২৭ সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত, ১২ শর বেশি আহত ট্রাম্পকে বেইজিং সফরে লাল গালিচা অভ্যর্থনা, দুই দেশের কূটনীতিতে নতুন বার্তা ভাঙ্গা থানায় চাঁদাবাজির অভিযোগে আটক দুই তরুণকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা যুবদল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, এলাকাছাড়া তরুণী কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত সরকারের ঢাকায় ঝুম বৃষ্টিতে কমেছে গরম, চার বিভাগে ভারি বর্ষণের পূর্বাভাস সেবা প্রকাশনীর কার্যক্রম স্থগিত হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪৩২

রাজবাড়ী‌তে ট্রাক চাপায় মোটরসাই‌কে‌ল আ‌রোহী নিহত

রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১৮ টাইম ভিউ
রাজবাড়ী‌তে ট্রাক চাপায় মোটরসাই‌কে‌ল আ‌রোহী নিহত

রাজবাড়ীর পাংশা উপজেলায় বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দেবু কুমার পাল (৪০) নামের এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।  নিহত দেবু কুমার পাল পাংশা পৌরসভার পালপাড়া গ্রামের বিষ্ণুপদ পালের ছেলে। এই ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মো. ফরিদুল ইসলাম আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবু কুমার পাল কুষ্টিয়ার কুমারখালী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে ভট্টাচার্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তিনি একটি বালুভর্তি ড্রাম ট্রাককে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার (ওভারটেক) চেষ্টা করেন। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পিছলে ট্রাকের চাকার নিচে চলে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে পাংশা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত স্থান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে ব্যস্ততম সড়কে বালুভর্তি ট্রাকের বেপরোয়া গতি এবং ওভারটেক করার প্রবণতাকে দায়ী করছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আহত আরোহীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর