সোমবার, ১৮ মে ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদযাত্রা আরও নিরাপদ ও স্বস্তিদায়ক হবে : সেতুমন্ত্রী ইবোলা প্রাদুর্ভাবকে ‘বৈশ্বিক জরুরি অবস্থা’ বলে ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইরান-যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফা আলোচনায় খুলতে পারে শান্তির পথ: শাহবাজ শরিফ আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের জুলাই থেকে ধাপে ধাপে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে সরকার ১১৬টি জুয়ার সাইট বন্ধে বিটিআরসিতে তালিকা দিলো সিআইডি ঈদ ঘিরে বাড়ছে রেমিট্যান্স, প্রতিদিন আসছে দেড় হাজার কোটি টাকা ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার: আবদুস সালাম বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সময়সূচি প্রকাশ

আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ১০ টাইম ভিউ
আমির হামজাকে গ্রেপ্তারে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ আদালতের

জ্বালানি মন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

মামলার তথ্যে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক ও ইসলামবিদ্বেষী বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল।

একই দিন আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। তবে নির্ধারিত তারিখে আদালতে উপস্থিত না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরবর্তীতে রোববার আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত থাকলেও সেদিনও তিনি আদালতে উপস্থিত হননি। এ কারণে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

এ বিষয়ে মামলার বাদী অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল গণমাধ্যমকে বলেন, “রোববার আমির হামজার আদালতে হাজির হওয়ার নির্ধারিত দিন ছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সর্বশেষ আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর