রবিবার, ২৪ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ঈদের ছুটিতে অফিস ত্যাগের আগে লাইট-ফ্যান বন্ধ করে যাওয়ার নির্দেশনা রামিসা হত্যা মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ আগামী এক বছরকে ‘নজরুল বর্ষ’ হিসেবে ঘোষণা প্রধানমন্ত্রীর রামিসা হত্যা মামলায় সবচেয়ে দ্রুততম সময়ে আসামিকে সাজার আওতায় আনা হবে: তথ্যমন্ত্রী শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার কেরানীগঞ্জে চকলেটের প্রলোভনে ৪ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার রামিসা হত্যা মামলার চার্জশিট রবিবার, ঈদের পর বিচার শুরু: আইনমন্ত্রী রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯ টাইম ভিউ
রাত ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

ঢাকাসহ দেশের ১৬ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। শনিবার (২৩ মে) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, সংস্থাটি অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি সপ্তাহজুড়ে দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা অথবা মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর