সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৯৭ টাইম ভিউ
শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেপ্তার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনকলে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে আব্দুল বাতেন নামে এক ইমামকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ মে) জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আনোয়ার সাত্তার বলেন, মক্তব পরিচালনা করেন আব্দুল বাতেন নামে একজন মসজিদের ইমাম। তিনি ১১ বছর এবং ৭ বছর বয়সী দুই ছাত্রীকে যৌন নিপীড়ন এবং শ্লীলতাহানি করেছেন এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে চট্টগ্রামের খুলশীর ১৩ নম্বর ওয়ার্ড আমবাগান নালাপাড়া থেকে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান। শিশু ছাত্রী দুজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এলাকাবাসী মসজিদের ভেতর ইমামকে আটকিয়ে রাখে।

তিনি বলেন, ৯৯৯ থেকে বিষয়টি তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য খুলশী থানায় জানানো হয়। ৯৯৯ নম্বরে কলটি গ্রহণ করেছিলেন কলটেকার কনস্টেবল সমীর এবং বিষয়টি উদ্ধার সংশ্লিষ্টদের সাথে তদারক এবং সমন্বয় করছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম। সংবাদ পেয়ে খুলশী থানার একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিপীড়িত শিশু দুজনের বক্তব্য গ্রহণ করে এবং অভিযুক্ত ইমাম ও মক্তব শিক্ষক আব্দুল বাতেনকে (৫৫) গ্রেপ্তার করে।

এ বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিচারার্থে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর