রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
রামিসাসহ সব শিশু ধর্ষণ, হত্যার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি হাম ও উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু ঈদুল আজহা: কলেজের সংশোধিত ছুটির তালিকা প্রকাশ রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী কক্সবাজারে আদালত চত্বরে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, দুজন আহত সোমবার থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু মাদারগঞ্জে গুনারীতলা ইউনিয়নে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ হামের রোগীদের জন্য দায়িত্বরত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল ঈদের ছুটিতে অফিস ত্যাগের আগে লাইট-ফ্যান বন্ধ করে যাওয়ার নির্দেশনা

প্রবাস ও দেশে অবস্থানরত দাতা সদস্যদের অর্থায়নে গোয়ালন্দ ফুটবল একাডেমীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

নুরুল হক মিলনগোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৩ টাইম ভিউ
প্রবাস ও দেশে অবস্থানরত দাতা সদস্যদের অর্থায়নে গোয়ালন্দ ফুটবল একাডেমীর মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে প্রবাস ও দেশে অবস্থানরত গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির দাতা সদস্যদের সহায়তায় ও সবুজ প্রজন্ম যুব সংগঠনের উদ্যোগে বেশকিছু ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।  ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস।

উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমীর ফুটবল প্রশিক্ষণ পরিচালনার সুবিধার্থে পৌরসভার আলম চৌধুরী পাড়া গ্রামের বাসিন্দা, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান, হাউলি কেউটিল কৃষ্ণতলা গ্রামের বাসিন্দা সিঙ্গাপুর প্রবাসী মোহাম্মদ মিরাজ বিশ্বাস, হাউলি কেউটিল ওলিমদ্দিন সরদার পাড়া গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী মোঃ শহিদুল ইসলাম, উজানচর বিশ্বনাথ পাড়া গ্রামের বাসিন্দা ফিজি প্রবাসী মোঃ রফিক ফকির, উজানচর রমজান মাতব্বর পাড়া বাসিন্দা চট্টগ্রাম অবস্থানরত মোঃ ফরহাদ হোসেন, গোয়ালন্দ ওজোপাডিকো কার্যালয়ের অফিসার বিএম রনি আহম্মেদ, পৌরসভা দেওয়ান পাড়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম বাকের, পৌরসভা জুড়ান মোল্লা পাড়া বাসিন্দা শামীম ফেরদৌস সোহেল এর আর্থিক অনুদানে এবং সবুজ প্রজন্ম যুব সংগঠনের সভাপতি জাসমা আক্তারের উদ্যোগে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ মে) বিকেল ৪ টায় সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে গোয়ালন্দ ফুটবল একাডেমীর নিকট ফুটবল, মার্কার, লেডার, মিনি নেট, হাডেল্স, বল কেরি নেট, পালং রাবার, রিং ও কোন‌ হস্তান্তর করা হয়।

ক্রীড়া সামগ্রী বিতরণকালে এসময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ ফুটবল একাডেমীর উপদেষ্টা শামীম শেখ, গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন, উপদেষ্টা মো. ফারুক হোসেন, ম‌ইনুল হক মৃধা, সভাপতি মো. জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সদস্য মোঃ সাগর শেখ, সোনালী অতীত ক্লাবের সদস্য মো. জহিরুল ইসলাম, সদস্য মোঃ নিজাম মোল্লা, দৌলতদিয়া শাখার সভাপতি মোঃ সুলতান ফকির, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর কোচ নিত্যানন্দ নৃত্য, সহকারি কোচ আরিফ হোসেন নারু, মোঃ এরশাদ মন্ডল, গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চের সদস্য নাজমুল ইসলাম প্রমুখসহ খেলোয়াড়বৃন্দ।

গোয়ালন্দ ইয়ুথ এন্ড স্পোর্টস ডেভেলপমেন্ট সোসাইটির প্রতিষ্ঠাতা ও গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘ দেড় যুগ ধরে গোয়ালন্দের ফুটবল উন্নয়নে গোয়ালন্দ ফুটবল একাডেমী কাজ করে যাচ্ছে। বিনামুল্যে প্রতিদিন বিভিন্ন বয়সী ফুটবলারদের সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রীর প্রয়োজন হয়। এ প্রয়োজন মেটাতে মাঝেমধ্যে হিমশিম খেতে হয়। প্রবাস ও দেশে অবস্থানরত উপরোক্ত দাতা সদস্যরা এবং সবুজ প্রজন্ম যুব সংগঠন আমার মাধ্যমে আর্থিক অনুদান প্রদান করেন। সে টাকায় আজ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হলো। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর