বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

নাশকতা ঠেকাতে দেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ১০৪ টাইম ভিউ

অনলাইন ডেক্স :ষষ্ঠ দফায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে নাশকতা ঠেকাতে দেশব্যাপী ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় মোতায়েন করা হয়েছে ২৮ প্লাটুন বিজিবি। সারাদেশে ২৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয় এ অবরোধ। চলবে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত।

এদিকে গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পণ্ড ও নেতাকর্মীদের গ্রেপ্তার এবং সরকারের পদত্যাগের দাবিতে ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এরপর ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিন দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। এরপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফা, ১১ ও ১২ চতুর্থ দফা এবং ১৫ ও ১৬ নভেম্বর পঞ্চম দফায় অবরোধের ডাক দেয় দলটি। মাঝে ১৯ ও ২০ নভেম্বর হরতালের কর্মসূচি দিয়ে বুধবার (২২ নভেম্বর) সকাল থেকে ফের ষষ্ঠ দফায় অবরোধের ঘোষণা দেয় বিএনপি-জামায়াত।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর থেকে ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট ১৮৫টি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়েছে। এর মধ্যে ১১৮টি বাস, ২৬টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, আটটি মোটরসাইকেল, দুটি প্রাইভেটকার, তিনটি মাইক্রোবাস, তিনটি পিকআপ, তিনটি সিএনজি, দুটি ট্রেন, তিনটি লেগুনা, নছিমন, একটি ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি, একটি পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সে আগুন দেওয়া হয়েছে।

এ ছাড়া ১৫টি স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থাপনার মধ্যে বিএনপির দলীয় কার্যালয় পাঁচটি, আওয়ামী লীগের দলীয় কার্যালয় একটি, পুলিশ বক্স একটি, কাউন্সিলর অফিস একটি, বিদ্যুৎ অফিস দুটি, বাস কাউন্টার একটি, শোরুম দুটিসহ আরও দুটি স্থাপনা দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর