বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

কোরবানির হাটে মহিষের আক্রমণে প্রাণ গেল দুজনের

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০১ টাইম ভিউ
কোরবানির হাটে মহিষের আক্রমণে প্রাণ গেল দুজনের

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলাে কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে দুজনের প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। রোববার সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে সোমবার রাতে একজনের মৃত্যু হয় বলে দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন।নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের নুর মোহাম্মদের ছেলে মজিবুর রহমান এবং রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন।

স্থানীয়দের বরাতে ওসি আনোয়ার হোসেন বলেন, “গত রোববার সানন্দবাড়ী কোরবানির পশুর হাটে স্থানীয় এক ব্যক্তি কয়েকটি মহিষ বিক্রির জন্য নিয়ে আসেন। এরপর হঠাৎ দুটি মহিষ বিগড়ে গিয়ে হাটে আসা লোকজনের ওপর আক্রমণ করে।”

তিনি বলেন, “এতে অন্তত ছয়জন গুরুতর আহত হন। তাদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে রুহুলের মৃত্যু হয়। আর সোমবার রাতে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর মারা যান।”

তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর