সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন

হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
হানিফ এন্টারপ্রাইজের চেয়ারম্যান কফিল উদ্দিন আর নেই

দেশের পরিবহন খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল উদ্দিন মারা গেছেন। রোববার ভারতের রাজধানী দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেনতিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে আক্রান্ত ছিলেন। বিগত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে তিনি একাধিকবার গ্রেপ্তার হয়ে কারাবরণ করেন। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এবং হানিফ পরিবহনের স্বত্বাধিকারী কফিল উদ্দিন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ছাড়াও বিএনপি সাভার থানা শাখার সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন নেতৃত্ব দেন।

কফিল উদ্দিনের মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ঢাকা -১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাহউদ্দিন বাবু গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর