সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ২৭ টাইম ভিউ
দেশে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

জুন মাসের জন্য জ্বালানি তেলের দাম আরও বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে সোমবার (১ জুন) থেকে। রবিবার (৩১ মে) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

ডিজেলের দাম অপরিবর্তিত থাকলেও কেরোসিন, পেট্রোল ও অকটেন লিটার প্রতি ৫ টাকা করে বাড়ানো হয়েছে। পেট্রোল ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ এবং অকটেন ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ১৯ এপ্রিল প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা, পেট্রোল ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা এবং অকটেন ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা করা হয়েছে। গত ১৯ এপ্রিল দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে ২০২২ সালের রেকর্ড ছাড়িয়ে গেছে অকটেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর