সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৬ টাইম ভিউ
জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করছে ‍র‍্যাব, পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান অভ্যাহত রয়েছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াডও রয়েছে।

সোমবার (০১ জুন) বিকেল পৌনে পাঁচটায় জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টর দিয়ে এ যৌথ অভিযান শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে র‍্যাব পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সমন্বয়ে একটি অভিযান শুরু হয়েছে।

অভিযানে র‍্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর