সোমবার, ০১ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপি রাষ্ট্রের প্রয়োজনে রাজনীতি করে: সড়ক পরিবহনমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি আওয়ামী লীগ ইস্যুতে দুই দলের নিরাপত্তাহীনতা দেখছেন মাহফুজ আলম ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১১০ লেবাননে হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করল ইরান ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করার দাবি হিজবুল্লাহর বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিজিবি-বিএসএফ এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা, শ্যালক আহত হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩ টাইম ভিউ
দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। সোমবার (১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগপত্র রাষ্ট্রপতি কর্তৃক গৃহীত হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আজ দীপেন দেওয়ান প্রধানমন্ত্রী বরাবর পাঠানো চিঠিতে পদত্যাগের আবেদন করেন। চিঠিতে তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। এর ফলে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ ও প্রশাসনিক দায়িত্ব পালনে সমস্যা হচ্ছে। বর্তমান শারীরিক অবস্থায় দায়িত্ব পালন অব্যাহত রাখা কষ্টসাধ্য হয়ে পড়ায় তিনি পদ থেকে অব্যাহতি চেয়েছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর