বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

হবিগঞ্জে পল্লী চিকিৎসক হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১২৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : হবিগঞ্জের মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামে পল্লী চিকিৎসক আফজালুর রহমান হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

আজ সোমবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ইয়াছির আরাফাত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। নিহত পল্লী চিকিৎসক আফজালুর রহমান উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা।
দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের জিয়া উদ্দিনের পুত্র সালাউদ্দিন ও তার ভাই জসিম উদ্দিন, একই উপজেলার বহরা গ্রামের ছনা মিয়ার ছেলে রফিজ উদ্দিন, মতিউর রহমানের ছেলে আজিজুর রহমান ও বাদশা মিয়ার ছেলে আক্তার মিয়া।

আদালত সূত্রে জানা যায়, আসামিদের সঙ্গে জমিজমা-সংক্রান্ত বিরোধ ছিল পল্লী চিকিৎসক আফজালুর রহমানের। এরই জেরধরে আসামিরা ২০০৬ সালের ২১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় একটি বাজার থেকে ফেরার পথে ধরাছড়া ব্রীজ এলাকায় আফজালুরকে একা পেয়ে বেধড়ক মারধর করে। একপর্যায়ে মারা যান আফজালুর রহমান। পরদিন ২২ মার্চ এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে ৫ আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটিতে ২৩ জনের মধ্যে ১৯ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত রায় ঘোষণা করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর