রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কবে,কার কাছে হেরে বিদায় নেবে ব্রাজিল, জার্মান গবেষকের ভবিষ্যদ্বাণী বিয়েতে ১০০ অতিথির বেশি হলে জনপ্রতি ১০০০ টাকা ট্যাক্স প্রস্তাব এমপির তাজিয়া মিছিল থেকে ধাওয়া করে যুবককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ গুলশান থেকে সাবেক এমপি নুর মোহাম্মদকে আটক করেছে গোয়েন্দা পুলিশ পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৬ কোটি টাকা এমিরেটাস অধ্যাপক নিয়োগ বাতিলে বিএমইউর ব্যাখ্যা তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ জনের লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: দাবি পররাষ্ট্রমন্ত্রীর আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৬ টাইম ভিউ
করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, চীন-মিয়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় একটি ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে। শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতিতে যোগদানকারী নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, আগামী দিনে দেশে চীনের বিপুল বিনিয়োগ দেখা যাবে। চীন ইতোমধ্যে আমাদের সব পণ্য শুল্কমুক্ত করে দিয়েছে। আমাদের কাছে একটাই সম্ভাব্য উপায় যেটি আমরা অনুসরণ করছি। তা হচ্ছে, বাংলাদেশে বেশি বেশি চাইনিজ বিনিয়োগ আকর্ষণ করা।

শাহজালাল (রহ.) মাজার ব্যাবস্থাপনা কমিটি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মাজার ব্যাবস্থাপনা কমিটিতে রাজনৈতিক বিবেচনায় কাউকে স্থান দেওয়া হয়নি। নিয়মতান্ত্রিকভাবেই কমিটি গঠন করা হয়েছে। কমিটি নিয়ে বিতর্কের অবকাশ নেই।

এর আগে, আইনজীবীদের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, একটি রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে বর্ণিত মৌলিক অধিকার-সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার বাস্তবায়নে আইনজীবীরা অগ্রণী ভূমিকা পালন করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর