রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দাবি আদায়ে মাঠে নামছে এনসিপি, ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা লক্ষ্মীপুরে সালিশি বৈঠকে বাগবিতণ্ডা, বৃদ্ধকে গুলি এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী দেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রধানমন্ত্রীর নির্দেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্বে মোশাররফ করিম খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

শ্রীপুরে ডিমের ন্যায্য মূল্যের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, খামারিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৭ টাইম ভিউ
শ্রীপুরে ডিমের ন্যায্য মূল্যের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, খামারিদের মানববন্ধন

গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে ডিমের ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন খামারিরা। শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শিমুলতলী পোল্ট্রি খামারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে জৈনা বাজারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। উক্ত মানববন্ধনে শতাধিক ডিম উৎপাদনকারী খামারি ও ব্যবসায়ী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, উৎপাদন খরচ বেড়ে গেলেও খামারিরা ডিমের ন্যায্য মূল্য পাচ্ছেন না। বাজারে মধ্যস্বত্বভোগী ও সিন্ডিকেটের কারণে উৎপাদকরা ক্ষতির মুখে পড়ছেন। তারা অবিলম্বে ডিমের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন। এ সময় প্রায় পাঁচশোর অধিক ডিম রাস্তায় ছুড়ে মারে।

কর্মসূচির একপর্যায়ে অংশগ্রহণকারীরা কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচলে ধীরগতি দেখা দেয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর