রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
দাবি আদায়ে মাঠে নামছে এনসিপি, ‘জুলাই পদযাত্রা’ ঘোষণা হু হু করে বাড়ছে ডেঙ্গু, সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা লক্ষ্মীপুরে সালিশি বৈঠকে বাগবিতণ্ডা, বৃদ্ধকে গুলি এইচএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত ২৭ হাজার, বহিষ্কার ১৭ পরীক্ষার্থী দেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে: মির্জা ফখরুল জুলাই অবমাননা: শাওন-মাহি-ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ প্রবীণ সাংবাদিক ও শিক্ষক শাহেদ কামাল মারা গেছেন বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার প্রধানমন্ত্রীর নির্দেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারকের দায়িত্বে মোশাররফ করিম খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

নরসিংদীতে পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬ টাইম ভিউ
নরসিংদীতে পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে তিন বোনের মৃত্যু হয়েছে। শনিবার(৪ জুলাই) বিকাল সাড়ে ৩টায় উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা।নিহতরা হলেন- ময়মনসিংহের গফরগাঁও উপজেলার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আয়েশা ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইয়া (১৩)।

নিহতদের মধ্যে দুজন মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। পরিবারের বরাতে পুলিশ জানায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। আর সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে।

তিন শিশু শনিবার দুপুরের দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। দীর্ঘ সময় পরেও তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন পুকুরে তল্লাশি চালায়। পরে তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিন শিশুর মৃত্যুর ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। ওসি জাহাঙ্গীর বাদশা বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর