বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাতেই ইরানে কঠোর হামলা করা হবে: ট্রাম্প সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১

পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা : এক মাসে ঝরল ১৪ প্রাণ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনা : এক মাসে ঝরল ১৪ প্রাণ

ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের পাকুন্দিয়া উপজেলায় দিন দিন বাড়ছে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা। চলতি বছরের জুন মাস থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত পাকুন্দিয়া উপজেলায় সড়কে ঝরেছে ১৪ তাজা প্রাণ। দুর্ঘটনার কারণ হিসেবে সুশীল সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বেপরোয়া গতি, তিন চাকার যান, ওভারটেকিং, ড্রাইভারের অমনোযোগ, অপ্রস্তুত বাঁক নেওয়া, সড়কে চলার নিয়ম-কানুন না জানায় ও ট্রাফিক আইন মেনে না চলার কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পড়তে হচ্ছে।পাকুন্দিয়া থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, চলতি বছরে জুন মাস থেকে জুলাই মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কের শুধু পাকুন্দিয়া উপজেলায় সড়কে ঝরেছে ১৪ তাজা প্রাণ। এর মধ্যে ৮ জন যুবক নিহত ও ৬টি গরুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে অনেকেই।

এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়কটি প্রশস্ত হওয়ায় দিন দিন যানবাহনের সংখ্যা বাড়ছে। এ সড়কে মূলত যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস, ট্রাক, সিএনজি-ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলগুলো অতিরিক্ত গতিতে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। অধিকাংশ গাড়িচালকরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালায় না। তা ছাড়া নির্দিষ্ট গতিবেগের চাইতে দ্রুতগতিতে গাড়ি চালানোয় সড়কে দুর্ঘটনা বাড়ছে। মামলা করার পরও চালকরা ট্রাফিক আইন মেনে গাড়ি চালাচ্ছে না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর