বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ১২০ টাইম ভিউ

অনলাইন ডেক্স : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ঢাকা মেট্রো ব-১৪-০০৯৪ বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত করতো। এ ছাড়া মাঝে মধ্যে মির্জাপুর গার্মেন্টসে কর্মী নিয়ে যাতায়াত করতো।

আজকে গার্মেন্টসকর্মীদের নামিয়ে বাসটি নাটিয়াপাড়া মহাসড়কের পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। পরে হঠাৎ রাত সাড়ে ১১টার দিকে বাসে ভিতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশপাশে থাকা মানুষদের ডাক দেন। এরপর ফায়ার সার্ভিসে ফোন করা হলে তারা ১৫ মিনিটের মধ্যে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া বলেন, স্থানীয়রা খবর দিলে আমরা ১৫ মিনিটের মধ্যে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনি।

এ ঘটনায় কেউ হতাহত নেই। টাঙ্গাইল দেলদুয়ার থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, বাসটির হেলপার ভেতরেই ঘুমাচ্ছিলেন। পরে বাসে হঠাৎ আগুন দেখে তিনি বাইরে বের হয়ে লোকজন ডাকা শুরু করেন। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসে ফোন করলে তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এটা নাশকতা কিনা তা পরে বিস্তারিত জানা যাবে বলেও জানান ওসি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর