রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে হালিম মিয়া কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন, রোপন ও রেলী অনুষ্ঠিত ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হত্যার হুমকির পর ইরানকে পাল্টা হুমকি ট্রাম্পের ভোলায় পরীক্ষায় নকল করতে না পেরে কেন্দ্রে শিক্ষার্থীদের হামলা ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস বাগেরহাটে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মিলল বিএনপি নেতার লাশ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী

মরক্কোর বিদায়ে গ্যালারিতেই কেঁদে ফেললেন নোরা ফাতেহি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বিনোদন ডেস্ক: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে মরক্কোর বিদায়ের পর আবেগাপ্লুত হয়ে পড়েছেন বলিউডের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নোরা ফাতেহি। ম্যাচ শেষে স্টেডিয়ামের গ্যালারিতে তাঁকে চোখের পানি মুছতে দেখা যায়। সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বিশ্বকাপজুড়ে মরক্কোর প্রায় প্রতিটি ম্যাচেই গ্যালারিতে উপস্থিত ছিলেন নোরা। বোস্টনে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে যাওয়ার পথে তীব্র যানজটে আটকে পড়লেও শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে হেঁটে স্টেডিয়ামে পৌঁছান তিনি। ম্যাচ শুরুর আগেই নিজের আসনে বসে প্রিয় দলের খেলা উপভোগ করেন। তবে ফ্রান্সের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরে মরক্কোর বিদায় নিশ্চিত হলে নিজের আবেগ আর ধরে রাখতে পারেননি এই অভিনেত্রী।

কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা মরক্কো শেষ পর্যন্ত শক্তিশালী ফ্রান্সের বিপক্ষে ছন্দ ধরে রাখতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে জয় তুলে নিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ফরাসিরা। ম্যাচ শেষে নোরা সামাজিক মাধ্যমে মরক্কো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন এবং অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলকে অভিনন্দন জানান।

নোরার এই আবেগঘন প্রতিক্রিয়ার পর আবারও আলোচনায় এসেছে তাঁর ব্যক্তিগত জীবন। দীর্ঘদিন ধরেই মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন রয়েছে। যদিও এ বিষয়ে নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি—কেউই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। ফলে বিষয়টি এখনও শুধুই জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর