বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সাজেকে আটকা পড়েছেন ৬০০ পর্যটক, রিসোর্ট ভাড়া মওকুফের ঘোষণা নিউইয়র্কে একাধিক কূটনৈতিক বৈঠকে ব্যস্ত স্বরাষ্ট্রমন্ত্রী লক্ষ্মীপুরে জুলাই শহীদের বাসায় ভাঙচুরের চেষ্টা, নারীসহ আটক ৬ চূড়ান্ত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ, দেখে নিন পূর্ণাঙ্গ সূচি সমুদ্রকেন্দ্রিক নিরাপত্তা ও উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার: চিফ হুইপ নুরুল ইসলাম মনি প্রাথমিক-মাধ্যমিক শিক্ষকদের বেতন-ভাতা ও মর্যাদা পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রী উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪ টানা বৃষ্টিতে বান্দরবান ও কক্সবাজার জেলায় বন্যা পরিস্থিতির অবনতির সতর্কতা ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৫১ ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে: ট্রাম্প

নতুন গানে সাবিনা ইয়াসমিন, তরুণ সুরকার জীবন ওয়াসিফের সুরে দ্বৈত কণ্ঠ

এস.এ.এম সুমন
  • আপডেটের সময় : সোমবার, ৬ জুলাই, ২০২৬
  • ৩১ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

এস.এ.এম সুমন :  বাংলা গানের কিংবদন্তি শিল্পী সাবিনা ইয়াসমিন বয়সজনিত নানা শারীরিক সমস্যার মধ্যেও সংগীতচর্চা থামিয়ে রাখেননি। সুস্থতা অনুভব করলেই তিনি নতুন সৃষ্টির সঙ্গে নিজেকে যুক্ত করেন। সেই ধারাবাহিকতায় এবারও তিনি ভক্ত-শ্রোতাদের জন্য একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন।

গত শনিবার রাজধানীর একটি রেকর্ডিং স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। গানটির শিরোনাম এখনো চূড়ান্ত না হলেও এর কথা লিখেছেন জমাদ্দার সবুজ। সুর ও সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন তরুণ সুরকার জীবন ওয়াসিফ। গানটিতে সাবিনা ইয়াসমিনের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী সালমান রাজ।

নতুন গানটি নিয়ে এক ভিডিও বার্তায় সাবিনা ইয়াসমিন জানান, নতুন প্রজন্মের শিল্পী ও সুরকারদের সঙ্গে কাজ করতে তিনি সবসময় আগ্রহী। গানটির কথা ও সুর তাঁর ভালো লেগেছে বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে জীবন ওয়াসিফের সুরসৃষ্টির প্রশংসা করে ভবিষ্যতে তাঁর সঙ্গে আরও কাজ করার ইচ্ছা প্রকাশ করেন এই বরেণ্য শিল্পী।

দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া সাবিনা ইয়াসমিন আজও নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে সমানতালে কাজ করে যাচ্ছেন। বয়স ও শারীরিক সীমাবদ্ধতাকে পাশ কাটিয়ে সংগীতের প্রতি তাঁর নিবেদন এখনও অনুপ্রেরণা জোগায় দেশের সংগীতাঙ্গনে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর