রবিবার, ১২ জুলাই ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে হালিম মিয়া কলেজের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন, রোপন ও রেলী অনুষ্ঠিত ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা পলাতকদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হত্যার হুমকির পর ইরানকে পাল্টা হুমকি ট্রাম্পের ভোলায় পরীক্ষায় নকল করতে না পেরে কেন্দ্রে শিক্ষার্থীদের হামলা ফরিদপুরের ভাঙ্গায় বাসচাপায় ৫ জন নিহত, ৬ গাড়িতে আগুন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল মার্কিন দূতাবাস বাগেরহাটে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় মিলল বিএনপি নেতার লাশ চট্টগ্রামের বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন আমলাদের খিচুড়ি রান্না শিখতে বিদেশ যাওয়ার দিন শেষ: শিক্ষামন্ত্রী

ঢামেকে শিক্ষার্থীদের সঙ্গে স্ত্রীসহ সেলফিতে প্রধানমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ঢামেকে শিক্ষার্থীদের সঙ্গে স্ত্রীসহ সেলফিতে প্রধানমন্ত্রী
সময়ের আওয়াজ

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে আছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) সাবেক শিক্ষার্থী ও অ্যালামনাই। দীর্ঘদিন পর নিজের প্রিয় ক্যাম্পাসে ফিরে শনিবার (১১ জুলাই) এ অনুষ্ঠানে যোগ দেন ডা. জুবাইদা রহমান। সাবেক ছাত্রী ও চিকিৎসক হিসেবে বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নেন তিনি।

প্রধানমন্ত্রী ও ক্যাম্পাসের সাবেক শিক্ষার্থী জুবাইদা রহমানকে কাছে পেয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বর্তমান শিক্ষার্থীরা। প্রিয় ক্যাম্পাসের ‘বড় বোন’কে ঘিরে শুরু হয় সেলফি তোলার হিড়িক, আর আনন্দে সামিল হন প্রধানমন্ত্রী নিজেও।

এদিন ঢাকা মেডিকেল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কলেজ অডিটোরিয়াম চত্বরে একটি বৃক্ষও রোপণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় অংশ নেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানকে পাশে বসিয়ে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উপস্থিত হন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর