মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে দোহারে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে মাছরাঙার বিশেষ আয়োজন ২০৩৬ সালে টাকার গুরুত্ব কমে যেতে পারে, দাবি ইলন মাস্কের বিশ্বকাপের বিদায়ের পর অভিনয়ে রোনালদো, ‘ডে ওয়ানস’ সিরিজে নতুন চমক শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’ মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ

হাবিবুর রহমান মাসুদ, স্টাফ রিপোর্টার:
  • আপডেটের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৬ টাইম ভিউ
সময়ের আওয়াজ

পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের আলিপুর সুইজগেট এলাকায় পূর্ববিরোধের জেরে এক মুদি ব্যবসায়ীর ছেলে মো. ইদ্রিস (২৬)-এর ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ উঠেছে। রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবুল কোম্পানির ছেলে ছাব্বিরসহ ৭ থেকে ৮ জন দোকানে ঢুকে অতর্কিত হামলা চালায়। এ সময় হাতুড়ি, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে ইদ্রিসের হাত-পা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, অভিযুক্ত ইউপি সদস্য দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় আধিপত্য বিস্তার করে আসছেন। এ ঘটনায় মহিপুর থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলেও তারা জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইউপি সদস্য আবুল জানান, তিনি বর্তমানে এলাকার বাইরে রয়েছেন এবং পরে এ বিষয়ে কথা বলবেন। তবে সংবাদ প্রকাশ পর্যন্ত তার আর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান। তিনি বর্তমানে পটুয়াখালীতে অবস্থান করছেন বলেও উল্লেখ করেন।

ঘটনার বিষয়ে পুলিশি তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর