মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মধ্যরাতে দোহারে পুলিশের অভিযান, ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার জন্মদিনে ‘ববিতা সমগ্র’, কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে মাছরাঙার বিশেষ আয়োজন ২০৩৬ সালে টাকার গুরুত্ব কমে যেতে পারে, দাবি ইলন মাস্কের বিশ্বকাপের বিদায়ের পর অভিনয়ে রোনালদো, ‘ডে ওয়ানস’ সিরিজে নতুন চমক শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি ২০২৬’ মহিপুরে মুদি ব্যবসায়ীর ছেলেকে হাতুড়িপেটার অভিযোগ, ইউপি সদস্যসহ ৭-৮ জনের বিরুদ্ধে অভিযোগ বাস কন্ডাক্টর থেকে সুপারস্টার, আত্মজীবনী লিখছেন রজনীকান্ত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফুলেল শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দেশজুড়ে গ্যাস সংকট আরও তীব্র, চরম দুর্ভোগে গ্রাহক ও শিল্প খাত সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বিশেষ নির্দেশনা

জন্মদিনে ‘ববিতা সমগ্র’, কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে মাছরাঙার বিশেষ আয়োজন

বিনোদন ডেস্ক:
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতার জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান ‘ববিতা সমগ্র’ প্রচার করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশন। আগামী ৩০ জুলাই ববিতার জন্মদিন এবং একই দিনে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে এই বিশেষ আয়োজন।

অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান। এতে ববিতার জন্ম থেকে শুরু করে অভিনয়জীবন, ব্যক্তিজীবন, সাফল্য, সংগ্রাম এবং নানা জানা-অজানা স্মৃতি তুলে ধরা হয়েছে। পাশাপাশি তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের স্মৃতিচারণায় সমৃদ্ধ করা হয়েছে পুরো অনুষ্ঠান।

বিশেষ এই আয়োজনে উপস্থিত থাকবেন সংগীতের দুই কিংবদন্তি রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীন। এছাড়া অভিনেতা-নির্মাতা আলমগীর, মাসুদ পারভেজ সোহেল রানা, অভিনেত্রী আনোয়ারা, জয়া আহসান, ববিতার দুই বোন অভিনেত্রী সুচন্দা ও চম্পা, অভিনেতা আফজাল হোসেন এবং শাকিব খানও ববিতাকে নিয়ে স্মৃতিচারণা ও শুভেচ্ছা জানিয়েছেন।

অনুষ্ঠানটি নিয়ে ববিতা বলেন, “যাঁরা আমাকে ভালোবাসেন, তাঁদের জন্য ‘ববিতা সমগ্র’ দারুণ একটি আয়োজন হতে যাচ্ছে। আমাকে নিয়ে মাছরাঙা টেলিভিশনের এই এক্সক্লুসিভ অনুষ্ঠান দেখে আমি সত্যিই অভিভূত। অনুষ্ঠানটি দেখলে আমার জীবন ও কর্ম সম্পর্কে অনেক কিছুই জানা যাবে। দর্শকরা এটি উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।”

সঞ্চালক রুম্মান রশীদ খান বলেন, “‘ববিতা সমগ্র’ শুধু একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান নয়, বরং এটি ববিতার জীবন ও কর্মের একটি মূল্যবান দলিল। প্রচলিত আলাপচারিতার বাইরে গিয়ে দর্শক এখানে তার অভিনয়জীবনের নানা অজানা অধ্যায়, স্মৃতি ও বিশেষ মুহূর্ত নতুনভাবে আবিষ্কার করতে পারবেন।”

আগামী ৩০ জুলাই রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘ববিতা সমগ্র’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন অজয় পোদ্দার।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর