মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ চট্টগ্রামের ‘ডেভিড ইমন’: প্রতি মাসে কোটি টাকার চাঁদাবাজি ও অপরাধ জগতের নিয়ন্ত্রণ অতিরিক্ত পুলিশ সুপার ও এএসপিসহ ৮ কর্মকর্তা বদলি যেভাবে যুক্তরাষ্ট্রকে ‘ছাড় দিতে’ বাধ্য করছে ইরান শেখ হাসিনা দেশে এলে বিমানবন্দর থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে হুঁশিয়ারি নাহিদের শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, দিল্লিকে ঢাকার আহ্বান যুক্তরাষ্ট্রের পারমাণবিক সহযোগিতা প্রস্তাবে ইতিবাচক বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল চালু হতে পারে চলতি সপ্তাহে

বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ২৯ টাইম ভিউ
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার
ছবি-সংগৃহীত

স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আদালত থেকে জামিন পাওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিল ও তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। এই উদ্দেশ্যে দুবাইতে একটি ল’ফার্ম নিয়োগ করা হয়েছে। রোববার (২ আগস্ট) রাজশাহীতে পুলিশের সকল ইউনিটের অফিসার ও ফোর্সের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ের আদালত থেকে শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন, এটি আমরা শুনেছি। তার জামিন আদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকার দুবাইতে ল’ফার্ম নিয়োগ করেছে। আমরা আশা করছি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে দেশে ফেরত আনতে পারব। বাংলাদেশ থেকে নিয়োগকৃত ল’ফার্ম এ ব্যাপারে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ল’ফার্ম নিয়োগ করেছি। সার্টিফায়েড কপিটা যোগাড়ের চেষ্টা চলছে। আশা করছি দ্রুত বেইল (জামিন) ক্যানসেল করতে পারব। দ্রুত তাকে ফিরিয়ে আনতে পারব।’

জানা যায়, গত ২৭ জুলাই দুবাইয়ের একটি আদালত বেনজীর আহমেদের জামিন আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে গত ৩০ জুলাই তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে জামিন পেলেও বেনজীর আহমেদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে দুবাই আদালত। সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জামিনের শর্ত হিসেবে তার পাসপোর্ট আদালতের হেফাজতে জমা রাখা হয়েছে। আদালতের অনুমতি ছাড়া তিনি সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে পারবেন না। ফলে জামিন পেলেও আপাতত তার দেশত্যাগের কোনো সুযোগ নেই।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর