বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবল গণপ্রতিরোধের মুখে চব্বিশের ৫ আগস্ট হাসিনার স্বৈরশাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল জবিতে সংঘর্ষে আহতদের হাসপাতালেও হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে নিষিদ্ধ আল-জাজিরা পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত কর্মী আটক শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল গোয়ালন্দে বিদায়ী ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল দেশ পুনর্গঠনের পাশাপাশি ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যুতে পরিবার কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে না, হাইকোর্টের রুল

শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১০ টাইম ভিউ
শেখ হাসিনার সংবাদ সম্মেলন নিয়ে ভারতের স্পষ্ট অবস্থান জানতে চায় বাংলাদেশ
ছবি-সংগৃহীত

ভারতে আগামী ৫ আগস্ট আয়োজিত একটি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে সে দেশের সরকারের অবস্থান জানতে চেয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে এমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হলে তা দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধিদলের ঢাকা সফর নিয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি জানান, এই সফর মূলত সামুদ্রিক নিরাপত্তা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে দুই দেশের সহযোগিতা জোরদার করার একটি অংশ। যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চুক্তিগুলোর ধারাবাহিকতা বজায় থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর