বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবল গণপ্রতিরোধের মুখে চব্বিশের ৫ আগস্ট হাসিনার স্বৈরশাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল জবিতে সংঘর্ষে আহতদের হাসপাতালেও হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে নিষিদ্ধ আল-জাজিরা পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত কর্মী আটক শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল গোয়ালন্দে বিদায়ী ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল দেশ পুনর্গঠনের পাশাপাশি ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যুতে পরিবার কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে না, হাইকোর্টের রুল

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২৭ টাইম ভিউ
আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে : চিফ হুইপ

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মণি জানিয়েছেন যে, কোনো স্বল্পমেয়াদি উদ্দেশ্যে নয়, বরং আগামী প্রজন্মের স্বার্থ এবং দেশের ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় রেখেই সংবিধান সংশোধন করা হবে। আজ (মঙ্গলবার) ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে গণমাধ্যমকে ব্রিফিংকালে তিনি এই কথা বলেন।

চিফ হুইপ বলেন, “সংবিধান সংশোধন আমরা এক বছর বা দুই বছরের জন্য করব না; আগামী প্রজন্মের জন্য করব, যাতে জনগণ এর সুফল ভোগ করতে পারে। সময়ের আকাঙ্ক্ষা, পরিবর্তিত বাস্তবতা এবং জনগণের চাহিদার ভিত্তিতেই আমরা সংবিধান সংশোধন করব।”

সংবিধানকে একটি চলমান ও সময়োপযোগী দলিল হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, “সময়ের পরিবর্তন, জনগণের প্রত্যাশা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন অপরিহার্য।” এ প্রক্রিয়ায় দেশের সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, অংশীজন ও জনগণের গঠনমূলক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

আন্তর্জাতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে নূরুল ইসলাম মণি বলেন, পার্শ্ববর্তী দেশ ভারত ও আমেরিকাতেও সফলভাবে বহুবার সংবিধান সংশোধন করা হয়েছে। কাজেই সময়োপযোগী রাষ্ট্র গঠনে প্রয়োজনীয় সংশোধনের কোনো বিকল্প নেই। সংবিধানের প্রতিটি সংশোধন ও সংস্কারের ক্ষেত্রে সরকার বিরোধী দলসহ সব রাজনৈতিক দলের মতামতকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে বলেও তিনি আশ্বস্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর