বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবল গণপ্রতিরোধের মুখে চব্বিশের ৫ আগস্ট হাসিনার স্বৈরশাসন থেকে মুক্ত হয় বাংলাদেশ আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল জবিতে সংঘর্ষে আহতদের হাসপাতালেও হামলার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে নিষিদ্ধ আল-জাজিরা পরকীয়া প্রেমিকার ঘরে আপত্তিকর অবস্থায় জামায়াত কর্মী আটক শেখ হাসিনার বক্তব্য দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই: রণধীর জয়সোয়াল গোয়ালন্দে বিদায়ী ইউএনও’র বিরুদ্ধে ঝাড়ু মিছিল দেশ পুনর্গঠনের পাশাপাশি ষড়যন্ত্রের প্রতি সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার না করার অনুরোধ সরকারের ফরিদপুরে ডিবি হেফাজতে যুবকের মৃত্যুতে পরিবার কেন ৫ কোটি টাকা ক্ষতিপূরণ পাবে না, হাইকোর্টের রুল

মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১১ টাইম ভিউ
মালয়েশিয়ায় সহকর্মীদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত
ছবি-সংগৃহীত

মালয়েশিয়ায় নিজেদের মধ্যে মারামারিতে ৩ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। কুয়ালালামপুরের অদূরে প্রায় শত কিলোমিটার দূরে নেগরি সিমবিলান প্রদেশের তামান লিঙ্গিরের একটি বাড়ি থেকে ৩ বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে বলে নেগরি সিমবিলান পুলিশের বরাতে নিউ স্ট্রেইট টাইমস অনলাইন এই সংবাদ দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়ে। এই ঘটনায় আরো এক বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে । নিহত ৩ বাংলাদেশি ও আহত ব্যক্তির নাম পরিচয় এখনো জানা যায়নি।

গণমাধ্যম গুলো আজ সংবাদ প্রকাশ হয়ে, গতকাল বিকেলে নেগরি সিমবিলানের তামান লিঙ্গির একটি বাড়িতে সহকর্মীদের মধ্যে মারামারির ঘটনায় তিনজন বাংলাদেশি পুরুষ নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। নিহত সকলে এক কোম্পানিতে কর্মরত ছিলো।

নেগরি সেমবিলান পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদ বলেছেন, এ ঘটনায় পুলিশ আনুমানিক ৪০ বছর বয়সী একজন বাংলাদেশি পুরুষকেও গ্রেপ্তার করেছে। যিনি এই ঘটনায় জড়িত বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ওই বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিকের মধ্যে মারামারির বিষয়ে পুলিশ স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে খবর পায়।

তিনি আজ এক বিবৃতিতে বলেন, “তথ্য পাওয়ার পর লিঙ্গি থানার একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৪০-এর কোঠায় থাকা একজন বাংলাদেশি পুরুষকে গ্রেপ্তার করে।”

আলজাফনি বলেন, প্রাথমিক তদন্তের সূত্র ধরে পুলিশ লিঙ্গির সুয়া মাঙ্গিস এস্টেট থেকে আরও দুটি মৃতদেহ উদ্ধার করে। তিনি বলেন, “শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত পাওয়ায় তিনজন বাংলাদেশি পুরুষের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, এবং আরেকজন আহত হয়ে রেম্বাউ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

প্রাথমিক তদন্তে জানা গেছে, এই ঘটনায় জড়িত সকলেই সহকর্মী ছিলেন এবং এক জায়গায় কাজ করতেন, একই বাসস্থানে বসবাস করতেন।

“ধারণা করা হচ্ছে, ঘটনাটি একাধিক স্থানে ঘটেছে এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ উদঘাটনের জন্য তদন্ত চলছে।”

“প্রাথমিক যাচাইয়ে দেখা গেছে, সন্দেহভাজন ব্যক্তির কোনো পূর্ববর্তী অপরাধমূলক রেকর্ড নেই। রিমান্ডের আবেদনের জন্য তাকে মঙ্গলবার পোর্ট ডিকসন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।”

আলজাফনি বলেন, মামলাটি দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগে তদন্তাধীন রয়েছে এবং এর উদ্দেশ্য এখনও তদন্তাধীন। মারামারি বা নিহতের বিষয় দেশটিতে মালয়েশিয়া বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তা আমাদের মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পী কুমার দাস’কে জানান, বিষয় টি হাইকমিশনের নজরে এসেছে, হাইকমিশনার মনজুরুল মঞ্জুরুল করিম খান চৌধুরী ঘটনাটি নিয়ে খুবই উদ্বিগ্ন। কেনো বা কি কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা করা হচ্ছে, দেশটির প্রশাসনের মাধ্যমে।

এছাড়াও মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের মধ্যেও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। নিজেদের মধ্যে এমন ঘটনা সমস্ত প্রবাসীদেরকে ও দেশের সস্মানে হানিকার বলে মনে করেন তারা। প্রবাসের মাটিতে এমন ঘটনা সত্যি খুবই লজ্জাজনক।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর