মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হতে বাংলাদেশ আগ্রহী

সময়ের আওয়াজ ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬১ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যকার প্রস্তাবিত ‘মক্কা ডিফেন্স প্যাক্ট’ বা নিরাপত্তা সহযোগিতা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। বিষয়টিকে ঢাকা অত্যন্ত ইতিবাচকভাবে দেখছে বলে জানিয়েছেন নবনিযুক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার (২৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এই কথা জানান।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের উদ্যোগে গঠিত এই ডিফেন্স প্যাক্ট বা নিরাপত্তা চুক্তির বিষয়টি নিয়ে বাংলাদেশ ইতিবাচক মনোভাব পোষণ করছে। মুসলিম দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা আরও বহুমাত্রিক করতে বর্তমান সরকার কাজ করে যাবে বলে তিনি জানান। ব্রিফিংয়ে নিজের দ্বৈত বা ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে চলা বিভিন্ন সমালোচনার জবাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, আমি একজন গর্বিত বাংলাদেশি নাগরিক। এ নিয়ে যেসব গণমাধ্যম বা মহল সমালোচনা বা অপপ্রচার চালাচ্ছে, তারা প্রকৃতপক্ষে দেশের ভালো চায় না।

তিনি বলেন, আমি বাংলাদেশি। এখানে আসার এবং বাংলাদেশের জন্য কাজ করার অর্থই এটি। কোনো সুবিধাভোগী মানুষ এখানে কাজ করবে না। দ্বৈত নাগরিকত্ব থাকলে মন্ত্রিত্ব গ্রহণের ক্ষেত্রে আইনি বাধা রয়েছে কি না এবং এ নিয়ে নেটিজেনদের সমালোচনার বিষয়ে প্রশ্ন করা হলে হুমায়ুন কবির বলেন, ‘আমি সিটিজেনশিপ নিয়ে এসেছি, আর আপনারা বললেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো নাগরিকত্ব নিয়ে কাজ করতে এসেছি, আমরা কাজ করি।

এর আগে একটি গণমাধ্যমে তার যুক্তরাজ্যের নাগরিকত্ব নিয়ে সংবাদ প্রকাশিত হওয়ার বিষয়টি তুলে ধরলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘তার জ্বালা কেন হচ্ছে? তার কি ২০০৮-এর জ্বালা উঠছে নাকি আবার? মঈন মঈনুদ্দিন, ফখরুদ্দিনের জ্বালা উঠছে তার আবার? নাকি। হুমায়ুন কবির আরও বলেন,  ‘দেশের পক্ষে জোরালো অবস্থান নেওয়া মানুষ সব, দেশপ্রেমিক মানুষ যারা আছে, গণমাধ্যম এবং রাজনৈতিক নেতারা এখন আমরা সবাই মিলে ইনশাআল্লাহ্ এই দেশকে এগিয়ে নিয়ে যাব।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর