শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত শাহবাজ শরিফের পর সৌদি আরবে তুরস্কের প্রেসিডেন্ট, নতুন কৌশলগত জোটের ইঙ্গিত? ১৯৭১ সালের যুদ্ধ ছিলো জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সরকার হাসিনাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে : আসিফ মাহমুদ রাস্তায় নেমে মব তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা মিস ওয়ার্ল্ড ২০২৬: বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

শনিবার সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
শনিবার সকাল ৯টার মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
ছবি-সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে শনিবার (৮ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এটি মাঝারি অবস্থায় রয়েছে।

শুক্রবার সকালে ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল। সকাল ৬টায় রাজধানীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

এদিকে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেঁতুলিয়ায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ঢাকা বিভাগের নারায়ণগঞ্জে, ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর