রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
পাবনায় ১৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক সেদিনের ছোট শিশুটি আজ বড় তারকা, ৪০০ কোটি টাকার মালিক রাষ্ট্রপতি পদে চমক! নুরুল ইসলাম মনির নামে ফর্ম—তারেক রহমান এর ‘সবুজ সংকেতের’ ইঙ্গিত? সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার বেসরকারি তেল আমদানির নীতিমালার চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: জ্বালানি মন্ত্রণালয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম যাচ্ছেন রোববার, থাকছে একগুচ্ছ কর্মসূচি মারা গেলেন মেসির বাবা হোর্হে মেসি দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে পারে: ভিসি আমানুল্লাহ টেকসই গণতন্ত্রের জন্য রাজনৈতিক মানসিকতার পরিবর্তন জরুরি: রিজভী ‘হাসিনা কার্ড’ খেলবেন আবার বন্ধুত্ব চাইবেন, দুটো বিপরীতমুখী: ভারতকে স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন গ্রেপ্তার

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

 প্রয়াত ঢালিউড চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে নিজেদের হেফাজতে নেয়।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার জানান, ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে ডনকে গ্রেপ্তার করা হয়। পরে সিআইডির একটি দল তাকে নিয়ে যায়। সালমান শাহ হত্যা মামলা তদন্তের অংশ হিসেবেই এই গ্রেপ্তার করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিনও বিষয়টি নিশ্চিত করে জানান, ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলাটির তদন্ত বর্তমানে সিআইডির অধীনে রয়েছে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর চিত্রনায়ক সালমান শাহর মৃত্যু হয়। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও প্রশ্ন রয়েছে। মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালতের নির্দেশে বিষয়টি হত্যা মামলা হিসেবে নতুন করে তদন্তের আওতায় আসে।

সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। এতে সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

সালমান শাহ হত্যা মামলার তদন্ত শেষ করতে কাজ করছে সিআইডি। মামলার তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়ার জন্য আগামী ৩০ আগস্ট তারিখ নির্ধারণ করা হয়েছে। তদন্তে গ্রেপ্তার অভিনেতা ডনের ভূমিকা এবং মামলার অন্যান্য বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর