বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন

নাফিজার স্মরণে ব্রাহ্মণবাড়িয়া কলেজে শোকসভা অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৭ টাইম ভিউ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী নাফিজা রহমান সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছিলেন।  ১১ আগস্ট ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ৯ টায় নাফিজা
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী নাফিজা রহমান সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছিলেন।  ১১ আগস্ট ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ৯ টায় নাফিজা

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী নাফিজা রহমান সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছিলেন।  ১১ আগস্ট ২০২৬ রোজ মঙ্গলবার সকাল ৯ টায় নাফিজা রহমানকে স্মরণ করে তার রুহের মাগফেরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল এর আয়োজন করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর ব্যবস্থাপনা বিভাগ৷ উক্ত শোকসভায় জনাব আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা এর সঞ্চালনায় এবং ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোহাম্মদ হারুন-অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ, প্রফেসর এ.কে.এম ওবায়দুল হক মহোদয়।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশাররফ হোসাইন। এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রফেসর রাখাল গোপ, বিভাগীয় প্রধান হিসাববিজ্ঞান বিভাগ। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ, জনাব মোহাম্মদ আব্দুর রউফ খাঁ, সহযোগী অধ্যাপক বাংলা বিভাগ। জনাব সালমা আক্তার, সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ। জনাব খন্দকার কামরুজ্জামান সহকারী অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ। জনাব মোহাম্মদ মাহমুদুল হক,  প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। শোকসভায় আরো উপস্থিত ছিলেন নাফিজার পিতা জাহাঙ্গীর আলম, চাচারা ও তার সহপাঠীরা প্রমুখ।

শোকসভায় দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা ইয়াহইয়া সাহেব। শোকবার্তা পাঠ করেন জনাব মাহমুদুর হক। গভীর শোক ও অশ্রুসিক্ত শ্রদ্ধাঞ্জলিটি নাফিজার পিতার হাতে তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর অধ্যক্ষ মহোদয় ও নাফিজার শিক্ষকবৃন্দ। বক্তারা বলেন তাঁর অমলিন স্মৃতি,  স্নেহময় ব্যক্তিত্ব ও সহপাঠীদের সঙ্গে কাটানো সুন্দর সময় আমাদের হৃদয়ে চিরদিন অম্লান হয়ে থাকবে। মহান আল্লাহ তাঁর সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন আমিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর