২০২৬ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে কৃতী শিক্ষার্থী সাজিদুল রাব্বি ত্বোহা। সে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের (ইংলিশ ভার্সন) শিক্ষার্থী হিসেবে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
গত ১০ আগস্ট প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সব বিষয়ে এ-প্লাস পেয়ে এই কৃতিত্ব অর্জন করে সাজিদুল রাব্বি ত্বোহা।
সাজিদুল রাব্বি ত্বোহা ইউনিভার্সেল ফলো সল্যুশনের সিইও মুহাম্মদ আবু বকর সিদ্দিক ও আমাতুল মওলা মারজানা বেগম দম্পতির তিন সন্তান-সন্ততির মধ্যে দ্বিতীয়।
তার দাদা লোহাগাড়া উপজেলার আলেমে দ্বীন মাওলানা ইউনুস। নানা সিলেট সরকারি আলিয়া মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং মাদরাসা-ই-আলিয়া, ঢাকার সাবেক মুহাদ্দিস শায়খুল হাদিস অধ্যাপক আল্লামা ফখরুদ্দীন রহ.
সাজিদুলের এই সাফল্যে পরিবারে আনন্দের পরিবেশ বিরাজ করছে। তার সাফল্যের জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে পরিবার।
ভবিষ্যতেও যেন সে শিক্ষাজীবনে সাফল্যের এই ধারা অব্যাহত রাখতে পারে, সে জন্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
সাজিদুল রাব্বি ত্বোহার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য তাকে এবং তার পরিবারকে অভিনন্দন জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা। ভবিষ্যতে উচ্চশিক্ষায়ও সে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখবে—এমন প্রত্যাশা সবার।