শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়ি ছাড়ার নির্দেশ ইসরায়েলি সেনাবাহিনীর ‘কোনো মহিলা ডাক্তারকে স্যার–ম্যাডাম ছাড়া অন্য কিছু ডাকবেন না’ টাঙ্গাইলে ৪ বছরের মেয়েকে হত্যা করে গলায় ফাঁস নিলেন মা বিমান মন্ত্রণালয় অত্যন্ত কঠিন ও জটিল, সিন্ডিকেটে ভরা : বিমানমন্ত্রী বিদ্যুৎ-জ্বালানি সংকট, সংসদের বিশেষ অধিবেশন চায় বিরোধী দল মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছে নতুন ৪ নাম, আলোচনায় যারা সরকারের ৬ মাসের লক্ষ্যের মোটামুটি সবগুলোই পূরণ হয়েছে : রিজভী চট্টগ্রামে জামায়াত নেতার মাদ্রাসায় মিলল সরকারি ধানের বীজ বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে : জ্বালানিমন্ত্রী বিদ্যুৎ বিলে ‘শক’, লোডশেডিং-গ্যাস সংকটে নাকাল দেশ

শিপইয়ার্ড দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৪ টাইম ভিউ
শিপইয়ার্ড দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ১০ লাখ টাকা: অর্থমন্ত্রী
ছবি-সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ও আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন।

শুক্রবার (১৪ আগস্ট) বিকেল পৌনে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের এসব তথ্য জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, শিপ ব্রেকিং ইয়ার্ড কর্তৃপক্ষের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও আর্থিক সহযোগিতা করা হবে।দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়ার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয়দের আশঙ্কা, উদ্ধার অভিযান পুরোপুরি শুরু হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংশ্লিষ্টরা জানান, সাগরে জোয়ার থাকায় উদ্ধারকারী দল এখনো পুরোপুরি উদ্ধার অভিযান পরিচালনা করতে পারছে না। ফলে দুর্ঘটনাস্থলে আরও হতাহত থাকার আশঙ্কা করা হচ্ছে।

শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় পুরোনো একটি এলএনজিবাহী জাহাজ কাটার সময় দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী, ২০ থেকে ২৫ বছর পুরোনো জাহাজটি কাটার সময় বিষাক্ত কার্বন মনোঅক্সাইড গ্যাস ছড়িয়ে পড়তে পারে। এই বিষাক্ত গ্যাসের প্রভাবে শ্রমিকদের হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর