বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জে ইমাম-উলামা পরিষদের আপত্তিতে কনসার্ট বাতিল স্বামীর মরদেহ দেখতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি শুক্রবার শপথ নেবেন নতুন রাষ্ট্রপতি : চিফ হুইপ ‘গোলাপি বাস’ নিয়ে ট্রল, ক্ষোভ ঝাড়লেন সাদিয়া আয়মান অভিনয়ের পাশাপাশি ব্যাংকিংয়ে তমা মির্জা ড. ইউনূসকে নিয়ে বিস্ফোরক মন্তব্য মনিরুলের, হাসিনাকে করেছিলেন সতর্ক রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

অভিনয়ের পাশাপাশি ব্যাংকিংয়ে তমা মির্জা

বিনোদন ডেস্ক: 
  • আপডেটের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৬ টাইম ভিউ
ছবি সংগ্রহীত

অভিনয়ের জগতের পাশাপাশি এবার ব্যাংকিং পেশায়ও যুক্ত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা। প্রায় তিন মাস ধরে একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

নতুন পেশায় যুক্ত হলেও অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই তমার। বরং অভিনয়কে নিজের সবচেয়ে পছন্দের ও ভালোবাসার জায়গা হিসেবে উল্লেখ করে তিনি জানিয়েছেন, ভবিষ্যতেও নিয়মিত অভিনয় করে যেতে চান।

তমা মির্জার ভাষ্য, অভিনয় তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা। নতুন চাকরিতে যোগ দেওয়ার বিষয়েও ব্যাংক কর্তৃপক্ষ তার অভিনয় পেশার ব্যাপারে ইতিবাচক। ফলে চাকরির পাশাপাশি অভিনয় চালিয়ে যেতে কোনো বাধা দেখছেন না এই অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি জীবনের নতুন একটি অভিজ্ঞতা অর্জনের সুযোগ হিসেবেই ব্যাংকিং পেশাকে দেখছেন তমা। তার মতে, অভিনয়ের বাইরে জীবনের অন্য ক্ষেত্রেও নিজেকে আবিষ্কার করার এই সুযোগটি তিনি বেশ উপভোগ করছেন।

বড় পর্দায় আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তমা মির্জা। তবে বর্তমানে বড় পর্দায় নিয়মিত কাজ করছেন না তিনি। নিজের পছন্দ ও কাজের মানকে গুরুত্ব দিয়ে বছরে একটি বা দুটি সিনেমায় অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছেন এই অভিনেত্রী।

সিনেমার পাশাপাশি ওটিটিতেও নিজের অভিনয় দিয়ে প্রশংসিত হয়েছেন তমা। ‘জানোয়ার’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’ ও ‘ফ্রাইডে’র মতো আলোচিত কনটেন্টে তার অভিনয় দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

এদিকে শিগগিরই নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন তমা মির্জা। ভিকি জাহেদের পরিচালনায় ‘খলনায়ক’ সিনেমায় তাকে আবারও আফরান নিশোর বিপরীতে দেখা যাবে। ফলে নতুন পেশার ব্যস্ততার পাশাপাশি অভিনয়েও নিজের পছন্দের কাজগুলো নিয়ে এগিয়ে যেতে চান এই অভিনেত্রী।

অভিনয় ও ব্যাংকিং—দুই ভিন্ন জগতের দায়িত্ব একসঙ্গে সামলে নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন তমা মির্জা। তার এই নতুন পথচলা পেশাগত জীবনে কতটা নতুন মাত্রা যোগ করে, সেটিই এখন দেখার বিষয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর